ঢাকা
logo
প্রকাশিত : November 22, 2025

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।’

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাজউক চেয়াম্যান বলেন,‘এখানে কোনো প্ল্যান ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি আছে। অথচ এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা করতেছে।’

এ সময় কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি মনে করেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে।

বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দিয়ে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। এদিন পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিন জনসহ সারাদেশে মোট ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram