ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2025

দেবহাটা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ভাঙচুর ও জরিমানা

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে উপজেলার ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ২টি ইটভাটাকে জরিমানা ও ১টি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে দেয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ দেবহাটা উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে গঠিত টিম কর্তৃক দেবহাটা উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আস্কারপুরের মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এছাড়া সখিপুর ইসলামিয়া ব্রিকসকে ২ লক্ষ টাকা ও হাদীপুরের এস.কে ব্রিকসকে ২ লক্ষ টাকা, মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই দিনে অপর অভিযানে সাতক্ষীরার ঘোনার নিমতলি ভাড়ুখালীর মেসার্স এমএনএসবি ব্রিকসের চিমনি ও কিলন ভ্যেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান জানান, জেলার সকল স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং অবৈধ কাজের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram