ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

লাভের অংশ নিয়ে যাচ্ছে আর দুর্ভোগে ফেলে যাচ্ছে তাদেরকে থামান: পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: যারা আপনার চোখের সামনে অনিয়ম করছে, লাভের অংশ নিয়ে যাচ্ছে আর দুর্ভোগে ফেলে যাচ্ছে, তাদেরকে থামাতে বলেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি।

টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দাদের উদ্দেশ্য কথা গুলো বলে তিনি জানান, এরপরও যদি তারা না মানে তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনকে জানান, প্রশাসন ব্যবস্থা নিবে। টাংগুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষা বিধান রাখা হয়েছে গেজেট এ অনিয়ম করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করার।

টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্র প্রকল্পের কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় জলাভূমি সম্পদের বিচক্ষণ ব্যবহার সংক্রান্ত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা গুলো বলেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় তিনি আরও বলেন, টাংগুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষায় আমরা আমাদের পক্ষ থেকে জোড়ালো ভাবেই কাজ করবো। আপনারা বুঝতে পেরেছেন যে টাংগুয়ার হাওর নষ্ট হয়ে গেছে, তাই এখন আপনারাই পরামর্শ দিবেন, কিভাবে আগের অবস্থায় নেয়া যায়।

পরিবেশ বিভাগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর আয়োজনে সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন।

সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি আরও বলেন, হাওর পাড়ের বাসিন্দাগন ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে সবার আগেই এগিয়ে আসবেন, আপনাদের পরামর্শ নিয়ে টাংগুয়ার হাওর রক্ষায় এগিয়ে যাবো।
নিজেদের এলাকায় এসে বাহিরের মানুষজন জীবন-জীবিকা, প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে ফেলে দিচ্ছে, তার জন্য আপনারা যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানিয়েছেন তিনি।

সভায় পরিবেশ বিভাগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram