ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা তনু গ্রেপ্তার

অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা নাজিম উদ্দিন তনুকে (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখানে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে সিআইডির এলআইসি ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামে একটি এনজিও (রেজি. নং- রাজু৩৭০) সঞ্চয়, মাসিক ডিপিএস ও ঋণ প্রদানের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। প্রতি ১ লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখানো হতো। প্রথম দিকে কিছু গ্রাহককে লভ্যাংশ দেয়া হলেও পরবর্তীতে বিষয়টি ব্যাপক প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর বহু ব্যক্তি প্রতিষ্ঠানটিতে এককালীন আমানত হিসেবেও অর্থ জমা করেন।

বাদীর ব্যক্তিগত আমানত ছিল ২০ লাখ টাকা এবং তার অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানে জমা মোট অর্থের পরিমাণ ছিল প্রায় ১৫০ কোটি টাকা।

এতে আরও বলা হয়, গত বছরের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা নিয়মিত জমা বা উত্তোলন করতে না পারায় অভিযোগ জানান। পরিচালক নাজিম উদ্দিন তনু সময় চাইলে পরিস্থিতি আরও জটিল হয়। গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগীরা অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে গ্রাহকদের জোরপূর্বক অফিস থেকে বের করে দেয়া হয়।

পরে বাদী নওগাঁ সদর থানায় মামলা (নম্বর-২০, তারিখ- ১২/১১/২০২৪, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, এ পর্যন্ত ৮০০’র বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটিরও বেশি টাকা প্রতারিত হয়েছেন। মামলাটি সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিম উদ্দিন তনুসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত অন্যান্য সদস্যদের সনাক্তকরণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের প্রচেষ্টা এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram