ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

প্রশাসনের রদবদল আমার হাতে থাকবে, বেছে নেয়া হবে যোগ্যদের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেয়া হবে। এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেয়া হবে।

এ সময় বিতর্কিত কর্মকর্তা, বিশেষ করে আওয়মী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। পাশাপাশি প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

তিনি আরও বলেন, সচিবালয়ের থেকে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু করতে বিচার বিভাগ এবং জেলা প্রশাসনের মধ্যে থাকা দলীয় লোকদেরও সরাতে হবে। পাশপাশি পুলিশের নিয়োগ ও পদোন্নতি নিরপেক্ষদের দিতে হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকারকেও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এজন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদেরকেও অপসারণ করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram