ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2025

জুলাইসনদের চূড়ান্ত অনুলিপি আজ দলগুলোকে দেবে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার(১৪ অক্টোবর) ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাবে। কমিশন সূত্রে জানা গেছে, সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি; এই সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলের কাছে দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ছয়টি মূল সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ, বিচার বিভাগ) প্রস্তাব নিয়ে দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৮৪টি সংস্কার প্রস্তাব প্রস্তুত করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি দল, দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়।

জুলাই জাতীয় সনদে তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, এবং তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কমিশন অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা নিয়েছে এবং প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।

সনদে সই করার জন্য ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি দল ইতিমধ্যে দুজন করে স্বাক্ষরকারীর নাম কমিশনের কাছে পাঠিয়েছে। তবে সব দল শেষ পর্যন্ত সনদে সই করবে কি না তা এখনো নিশ্চিত নয়। কমিশন সূত্র জানায়, সনদের বিষয়ে আর কোনো নতুন মতামত নেওয়া হবে না।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে বলেছেন, "জুলাই জাতীয় সনদের অনুলিপি মঙ্গলবার দলগুলোর কাছে পাঠানো হবে। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। আশা করছি, এর মধ্যেই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেওয়া সম্ভব হবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram