ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতি, আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান।

পুলিশ জানায়, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

রমনা থানার ডিসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় আটক হয় ৪ জন। তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় র‍্যাবের কোনো সদস্য জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram