ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৮
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

এক-এগারোর সময় বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন।

লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হয়ে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। এ সময় বিভিন্ন মামলায় তার দণ্ড হয়।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর লুৎফুজ্জামান বাবর সেসব মামলা থেকে খালাস ও জামিন পান। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram