ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

সংস্কারের পাশাপাশি জনদুর্ভোগ নিয়েও কথা বলা উচিত: তারেক রহমান

ভোট, রাজনীতি, সংস্কার নিয়ে কথা বলার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আগামীতে ক্ষমতায় গেলে কিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ কমানো হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হবে সে বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএমের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

মঙ্গলবার বিকেলে গুলশানের একটি রেস্টুরেন্টে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম। সেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও দেশের পেশাজীবী ও বিশিষ্ট জনেরা। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আগামী দিনের রাষ্ট্র নির্মাণে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সংস্কার নিয়ে কথা বলার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত আরও কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা, এসব নিয়ে নিজ দলের প্রস্তাবনা তুলে ধরা।

তারেক রহমান বলেন, দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় ভোগান্তিতে আছে। আগামীতে ক্ষমতায় গেলে কিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ কমানো হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হবে সে বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পাশাপাশি আরও যেসব জনদুর্ভোগের বিষয় আছে সেগুলো নিয়েও আলোচনা করা উচিত রাজনৈতিক দলগুলোর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram