ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় ১০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কড়াইল টিএন্ডটির পশ্চিম পাড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময়, ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে, ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর-বাড়ি পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস।

বস্তিবাসী বলছে, সিলিন্ডার থেকে আগুন ছড়াতে পারে। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারও কারও দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। তারা জানান, তাদের ঘরের মালপত্রও লুট হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram