

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। প্রধান অতিথির হাত থেকে কোয়ান্টামের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কো-অর্ডিনেটর মিসেস খাদিজা মাহতাব।
এসময় কোয়ান্টামের ৭১ বারের নিয়মিত রক্তদাতা শেখ মো. ফেরদৌস রুবেলকেও সম্মানিত উল্লেখযোগ্য রক্তদাতা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
