

যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তোলা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ছবি প্রকাশ পেয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তা শেয়ার করেছে।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শনিবার ছবিটি প্রকাশের পর আজ রবিবার তা দূতাবাসের পেজ থেকে শেয়ার দেওয়া হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি।
সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
