ঢাকা
logo
প্রকাশিত : September 5, 2026

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ”এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ , কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি ব্যাংকের পরিচালকবৃন্দ, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। তিনি আরও বলেন,মাদক থেকে বাঁচতে হলে তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলেই হবে না, আমাদের শহরকে সবুজ করে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণ করা প্রতিটি গাছের যত্ন নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।

তিনি আরও বলেন, শুধু লোক দেখানো বা প্রচারের জন্য নয়, বাস্তবে পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা শহরের পরিবেশ দূষণ কমাতে বেশি করে গাছ লাগানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন,পরিচ্ছন্ন ঢাকা গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিবর্তন অন্য কারও কাছ থেকে শুরু হবে—এই অপেক্ষায় থাকলে পরিবর্তন কখনো আসবে না। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমি যদি পরিবর্তিত হই, আমার পরিবার পরিবর্তিত হবে। আমার পরিবার পরিবর্তিত হলে, আমার সমাজ পরিবর্তিত হবে। আর আমরা সবাই পরিবর্তিত হলে—আমাদের বাংলাদেশ পরিবর্তিত হবে। আসুন আমরা একসঙ্গে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, ২০টি করে বেলচা এবং ২০টি করে ঝাড়ু প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২টি করে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram