ঢাকা
logo
প্রকাশিত : September 5, 2026

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারতের নতুন রেকর্ড

সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা ঘোষণা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড আমানতের ওপর নির্ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ পৌঁছেছে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০,৬৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়ায় ১১৬,৪০৯ মিলিয়ন ডলারে। গত জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা উন্মোচন করে ভারত।

ফলে ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ফান্ড পেয়েছে, যার মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। এই বিপুল অর্থপ্রবাহের সুবাদে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান ০.৩% বৃদ্ধি পেয়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (এইচএসবিসি) জানিয়েছে, স্পট বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আরবিআই-কে শক্তিশালী করবে, যা আগামী দিনে বাজার অস্থিতিশীল হলে রূপির দর স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram