ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩১
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী ৫ সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা এখনও নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই কর্মসূচিই বর্তমান সরকার আবার বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, এসব গাছ বড় হলে মানুষ নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবে। এলাকা ও দেশকে আরও সুন্দর করে তুলতে হলে বেশি বেশি গাছ রোপণ এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।

এর আগে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টার পর গুলশানে তার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। এছাড়া বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রসঙ্গত, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram