

সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব।
স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

