ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিল করবে না কমিশন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা এখনও আদালতের নির্দেশনা পাননি। পেলে সে অনুযায়ী-ই ব্যবস্থা নেবেন, আপিলে যাবেন না।

প্রসঙ্গত, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে সোমবার (২৭ এপ্রিল) ইসিকে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এনসিপির এই নেত্রী।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে, নুসরাত তাবাসসুম এদিন তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram