ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০১
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

দর সমন্বয়ের নামে দাম বাড়ানো দুঃখজনক: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের নিম্নমুখী প্রবণতার মধ্যেও বাংলাদেশে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারের এই পদক্ষেপকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রোববার থেকে কার্যকর হতে যাওয়া জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা নিয়ে দেশজুড়ে চলমান আলোচনার প্রেক্ষিতে তার এই মন্তব্যটি আসে।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম ক্রমান্বয়ে কমছে, সেখানে বাংলাদেশে দর সমন্বয়ের অজুহাতে রোববার (১৯ এপ্রিল) থেকে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এমনিতেই জীবনযাত্রার বাড়তি ব্যয় সামলাতে মানুষ হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি জনজীবনে চরম সংকট তৈরি করবে। 

এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। নতুন এ মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এ মূল্য সমন্বয় করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram