ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৬
logo
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৬

সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে।

রোববার (২২ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় শফিকুর রহমান আরও বলেন, গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ "হ্যাঁ" ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।

দেশের রাজনৈতিক সমস্যাগুলো সংসদে সমাধান না হলে তা আন্দোলনের মাধ্যমে রাজপথে ফয়সালা হতে পারে বলে হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা।

রাষ্ট্রপতি পদ বা প্রতিষ্ঠানের প্রতি সম্মান থাকলেও বর্তমান দায়িত্বরত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন রয়েছে বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন, তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে।’

এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট লোক রয়েছে।’

শফিকুর রহমান বলেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, কিন্তু জনস্বার্থবিরোধী কিছু হলে আমরা তা মেনে নেব না।

রাজনৈতিকভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াত এসব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান বিরোধীদলীয় নেতা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অপেক্ষায়, এটা দ্রুত হওয়া উচিত।'

এ সময় তিনি ঈদযাত্রায় মানুষের দুর্ভোগের কঠোর সমালোচনা করেন। এর জন্য সরাসরি সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

আলোচনা শেষে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং এরপর তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

মতবিনিময় সভায় জামায়াতের মিডিয়া সেলের দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram