ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

জনগণকে কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রখ্যাত সাংবাদিক খালিদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, দুই শ’র বেশি আসন পেতে আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হলো কি না, জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং’।

আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফল নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন। এতে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দীন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, দলের চেয়ারম‍্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলালসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram