ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার ১০টা ২৮ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা ঢাকার বায়ুর মান ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। 

তালিকায় ২৫০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। ২৪৩ স্কোরে চীনের চেংডু তৃতীয় ও ২৩৭ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো— এই তিন শহরের বাতাসও আজ ‘খুব অস্বাস্থ্যকর’।

এ ছাড়া পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর হচ্ছে ১৯৯। তবে এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram