ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2025

ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

ঢাকায় ১৫ দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল পৌণে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির বাবার বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ডা. জুবাইদা। এসময়, তার সঙ্গে কোন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিল না। ডা. জুবাইদা ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা জায়মা রহমানের সাথে ঢাকায় ফিরবেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী।গত ১৫ দিন তিনি খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় লন্ডন ফিরে যাচ্ছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram