ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2025

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবীর ভিত্তিতে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। আজকের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ হাদিকে ঢাবির সেন্ট্রাল মসজিদে আনা হবে।

বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।

একইসঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটের হিমাগারে নেয়া হয়। আজ রাতে হাদির মরদেহ সেখানেই থাকবে।

এর আগে, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার পর হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর ত্যাগ করে। আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram