

বিদেশ থেকে দেশে ফেরার সময় একজন যাত্রী ‘অপর্যটক ব্যাগেজ রুলস’ অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি মুঠোফোন আনতে পারবেন। এর মধ্যে একটি নতুন ও দুটি ব্যবহৃত ফোন হতে পারবে। অর্থাৎ, নিজের ব্যবহারের জন্য দুইটি পুরনো ও একটি নতুন মোবাইল ফোন দেশে আনা যাবে কোনো শুল্ক না দিয়েই।
তবে এর বেশি নতুন ফোন আনলে দিতে হবে শুল্ক-কর। ৩০ হাজার টাকা পর্যন্ত দামের ফোনে ৫ হাজার টাকা, ৩০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে হলে ১০ হাজার টাকা, আর ৬০ হাজার টাকার বেশি দামের ফোনে ২৫ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ জানিয়েছে, একাধিক নতুন ফোন আনলে যাত্রীর কাছ থেকে ফোনের দামের ওপর নির্ভর করে বাড়তি শুল্ক-কর আদায় করা হবে।
