ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2025

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে ব্রিফ করা হবে।

জুলাই সনদ ইস্যুতে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত নিয়ে রাজনীতির মাঠ সরগরম। এর মধ্যে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যেকোনো দিন গণভোট হতে পারে বলে জানিয়েছে।

আর জামায়াত ও তাদের সাথে জোটবদ্ধ ৮ রাজনৈতিক দল বলছে, নভেম্বরেই এই গণভোট আয়োজন করতে হবে।

এদিকে, বিএনপি নেতারা বলছেন, সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন হলে তাদের আপত্তি নেই।

এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জানান, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram