ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

উত্তরায় ‘জুলাই যোদ্ধা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আরমান আহমেদ শাফিনের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসার সিলিং ফ্যানের সাথে ঝোলানো আরমানের লাশ উদ্ধার করা হয়।

তবে এ সময় তার হাঁটু বিছানার সাথে লাগানো থাকায় প্রত্যক্ষদর্শীরা এটি ‘আত্মহত্যা’ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

জানা যায়, আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র। উত্তরায় জুলাই আন্দোলন চলাকালে নেতৃত্বে ছিলেন তিনি। ‘জুলাই যোদ্ধা সংসদ‘ নামক একটি সংগঠনের আহ্বায়কও ছিলেন তিনি।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে হত্যা না অন্যকিছু পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, নিহত সাফিন ৮ নম্বর রেলগেট এলাকায় বাবা-মায়ের সাথে থাকতেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গরবশোরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram