ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে করে বিশেষ কৌশলে আনা প্রায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবা আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন। শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram