ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2025

সোনার দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে

বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সোনার দাম সমন্বয় করা হয়, যা আজও অপরিবর্তিত রয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ২৯ অক্টোবর বাজুস সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে। তবে একদিনের ব্যবধানে আবার কমে গেল সোনার দাম।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram