ঢাকা
logo
প্রকাশিত : November 7, 2026

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট, স্থাপনা, সরঞ্জাম এবং কর্মীদের তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।

শনিবার (৭ নভেম্বত) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রিপোর্ট করেছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তর থেকে সামান্য একটি প্রযুক্তিগত ধাপ দূরে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ইরান হলো ‘একমাত্র পরমাণু-অস্ত্রহীন দেশ যা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করছে’, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, আরও সমৃদ্ধ করা হলে এই পরিমাণ ‘বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত হতে পারে’।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইএইএ-এর সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ইরানি শাসনের ব্যর্থতার কারণে সেন্ট্রিফিউজসহ প্রধান প্রধান উপাদানের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে সংস্থাটি তাদের ‘জ্ঞানের ধারাবাহিকতা’ হারিয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram