ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

মাঠ প্রশাসন দৃষ্টান্তমূলক নির্বাচন করতে পারে দেখিয়ে দেবো

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার পর হয়ত সার্বিক বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে আসবে। এটার জন্য আমরা অপেক্ষা করবো না। পরিবেশ তৈরির আবহটা এখন থেকেই তৈরি করতে হবে। প্রশাসন কঠোরভাবে কাজ করে যাবে। আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন করতে পারি একবার দেখিয়ে দেব।

বুধবার (২২ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হওয়া ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগে পোস্টাল ভোটিং অকার্যকর পদ্ধতি ছিল এখন পরিবর্তন করা হয়েছে। প্রথমত পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়ালে। আশা করছি ১৬ নভেম্বর আপ্লিকেশনটা সবার জন্য লঞ্চ করে দেবো। প্রবাসীদের ব্যবহৃত ব্যালট ও আমাদের দেশে ব্যালট ডিফারেন্ট হবে। আমাদের ব্যালটে না ভোটসহ ১১৬টি প্রতীক থাকবে। তফসিল ঘোষণার আগেই প্রবাসীদের ভোটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। কোনো কোনো দেশে একবার নিবন্ধন করলেই বছরের পর বছর ভোট দেওয়া যায়। কোনো কোনো দেশে একটা সময়কালের জন্য বা কোনো কোনো দেশে একটা ভোটকে টার্গেট করে এটা করা হয়। তবে আমরা শুধু একটা ভোটকে টার্গেট করেই এটা করেছি। এই বিশেষ প্রসেস আগে থেকেই করছি।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্র এবং জাতি হিসেবে এবারের ইলেকশন সব থেকে নিরপেক্ষ ও অবাধ হবে। সুতরাং এই গুরুত্বটা অনুধাবন করেই আমরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবো। নির্বাচনের মাঠে যারা আছেন তারা যেন আচরণবিধি মেনে চলেন। সুষ্ঠু ভোটের পরিবেশ এখন থেকে তৈরি করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram