ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

ওমেরা পেট্রোলিয়ামের অধীনে যাচ্ছে টোটালগ্যাস বাংলাদেশ

প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড ‘টোটালগ্যাস বাংলাদেশ’ নামে পরিচিত, এই কম্পানির প্রায় সম্পূর্ণ শেয়ার অধিগ্রহণ করছে এমজেএল বাংলাদেশ পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। শেয়ার ক্রয়ের লক্ষ্যে ইতিমধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি গতকাল প্রকাশ করেছে এমজেএল বাংলাদেশ।

ফরাসি মালিকানাধীন টোটালগ্যাস ২০০২ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।

প্রথমদিকে আমদানি ও বিপণন কার্যক্রমে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও, সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় কম্পানিগুলোর ব্যাপক বিনিয়োগ ও প্রতিযোগিতার মুখে বাজারে তাদের অবস্থান দুর্বল হতে থাকে।

চুক্তি অনুযায়ী, ওমেরা পেট্রোলিয়াম প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ার কিনবে, যার জন্য প্রতিষ্ঠানটি ব্যয় করবে প্রায় ২২৭ কোটি টাকা। তবে এ লেনদেন সম্পূর্ণভাবে কার্যকর হতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে। এই অধিগ্রহণের মাধ্যমে ওমেরা পেট্রোলিয়ামের এলপিজি খাতের অবস্থান আরো শক্তিশালী হবে।

পাশাপাশি, প্রতিষ্ঠানটি প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো এবং প্রায় ১৬ লাখ এলপিজি সিলিন্ডারের সুবিধা ভোগ করতে পারবে, যা তাদের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।

এ বিষয়ে ওমেরা পেট্রোলিয়ামের পরিচালক আজম জে চৌধুরী জানান, ‘দেশে বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে টোটালগ্যাসের বাংলাদেশে থাকা বিনিয়োগ ওমেরা অধিগ্রহণ করেছে। এটি একটি নতুন বিনিয়োগ, যা ওমেরার সঙ্গে একীভূত হয়ে যাবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram