ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2025

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটে পাশ হলেই চূড়ান্ত হবে তার নিয়োগ।

বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

একই ঘোষণায় আরও কিছু নতুন নিয়োগ ও মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত ও সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো সিনেটের অনুমোদনের পর চূড়ান্ত হবে।

এর আগে ব্রেন্ট চলতি বছর জানুয়ারি থেকে রাষ্ট্রপতি ট্রাম্পের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করা হয়েছিল। সর্বশেষে মি. ক্রিস্টেনসেন ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড এর কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র ফরেন সার্ভিসের একজন কর্মজীবন সদস্য, মি. ক্রিস্টেনসেন পূর্বে ঢাকা, বাংলাদেশের মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত।

প্রসঙ্গত, পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকার মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব শেষ করেন। এরপর থেকে ঢাকার মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ছাড়াই চলছে। এরপর থেকে বেশ কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স এই পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমান চার্জ ডি অ্যাফেয়ার্স লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram