ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৬
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা, পাঠালেন উপহার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, তার জন্য উপহারও পাঠান তিনি।

গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, ‘আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন। আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram