ঢাকা
logo
প্রকাশিত : April 20, 2025

সংস্কার কার্যক্রমে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে বিএনপি আন্তরিকভাবে এবং ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে এই সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছি।’

রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার মূলতবি হওয়া সংলাপটি রোববার সকাল ১১টায় পুনরায় শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার বিএনপির সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নেয় কমিশন। ওই দিন সংবিধান ও বিচারব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হলেও সব প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয়নি।

রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলের অন্য চার সদস্য হলেন-স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram