ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

জুলাইয়ের হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে (৫) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৬ এপ্রিল) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিন আদালতে উপস্থিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram