ঢাকা
logo
প্রকাশিত : April 9, 2025

বৃহস্পতিবার শুরু হচ্ছে হাসিনা পরিবারের ‘দুর্নীতির’ অভিযোগপত্রের শুনানি

‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়া সংক্রান্ত অভিযোগে এ শুনানি হবে।

৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক ছয় মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এর ১৫ দিন পর ঢাকা মহনগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তিন ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে। গত ২৪ মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পূর্বাচলে প্লট দুর্নীতির ছয় মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।

এসব মামলায় শেখ হাসিনা পরিবারের সাতজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক।

তাদের সঙ্গে আসামি করা হয়েছে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তা, যাদের নাম ছয় মামলায় আলাদাভাবে এসেছে।

এ মামলাগুলোর মধ্যে ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল তিনটি ও ১৫ এপ্রিল তিনটির অভিযোগপত্র আদালতে শুনানির জন্য তোলা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram