ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১২
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৫

আজ ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আজ ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৯টা নাগাদ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে হবে আনুষ্ঠানিকতা।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরানো ধারণা ভাঙতেই এ বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী।

সম্মেলনের প্রথমদিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। যাতে, দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়। তাছাড়া, প্রথম দু’দিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

এর আগে, ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram