ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

হামলা-লুটপাট উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার

ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের নানা জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ঘটনা ঘটেছে, সেটি উচিত হয়নি মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য সরকার সচেষ্ট থাকবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, গতকাল দেশের বিভিন্ন জায়গায় লুটপাটের যে ঘটনা ঘটেছে, সেটা উচিত হয়নি।

হেলা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই জানিয়ে এই উপদেষ্টা বলেন, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি ও ঘাটতি নেই। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশে আনন্দের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে।

এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram