ঢাকা
logo
প্রকাশিত : April 3, 2025

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, থানায় মামলা

বহুল প্রকাশিত ইংরেজী দৈনিকের এক নারী সাংবাদিককে রাজধানীর বনশ্রীতে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) রাত ৮টায় বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী অভিযোগ করেন, বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়।

এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram