ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

‘৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা’

৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগের কারণেই আমাদের আজকের স্বাধীনতা। নতুন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বিশ্ব সমাজে আমাদের কদর আরো বাড়ে।”

তিনি বলেন, “২০২৪-এ যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। এই দুইটা দিনের উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। আমরা যতদূর সম্ভব তা নিশ্চিতে চেষ্টা করব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram