ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

ঈদের আগে আবারও বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি বাড়ানো হয়েছে এক হাজার ১৫৪ টাকা। তাতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন করে এই ধাতুর দাম বৃদ্ধির তথ্য জানায়। আজ বুধবার (২৬ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে, গত ১৮ মার্চ স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৪৭০ টাকা বেড়েছিল। তাতে এর ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকায় দাঁড়িয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে এই ধাতুর দাম নতুন উচ্চতায় পৌঁছালো।

নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায় বিক্রি হবে।

এদিকে, মঙ্গলবার (২৫ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram