ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

‘রাজনীতির বড় পুঁজি জনগণ, তাদের সমস্যা নিয়ে কথা বলা উচিত’

বাকশালসহ গণতন্ত্রকে ব্যহত করার চেষ্টা হয়েছে বহুবার। তবে জনগণ রাজপথে থেকে সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের প্রত্যাশা হলো রাজনৈতিক দল তাদের জন্য কাজ করা শুরু করবে। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, উচ্চ সংসদ হওয়া উচিত, কার ক্ষমতার মেয়াদকাল কতটুকো হওয়া উচিত, একজন ব্যক্তি কতবার নির্বাচিত হতে পারবে এসবসহ নানা বিষয়ে কথা বলছি। এতে রাজনৈতিক দলগুলো উপকৃত হবে। তবে দিন শেষে যারা আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি জনগণ, তাদের সমস্যা নিয়ে আমাদের কথা বলা উচিত ।

পলাতক স্বৈরাচারী দল দেশের প্রত্যেকটি খাত ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাড়িয়েছে বলেই অভ্যুত্থান সম্ভব হয়েছে। দেশে যে সংস্কার প্রয়োজন তা সবার আগে বিএনপিই বলেছিলো। দেশের সংকটকালীন সময় গণতান্ত্রিক সমমনা দলগুলো আলোচনা করে আড়াই বছর আগে ৩১ দফা দেয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram