ঢাকা
logo
প্রকাশিত : March 22, 2025

রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল

কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে— এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয়, কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দিচ্ছে। সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে। অযথাই আগে সংস্কার, পরে নির্বাচন এসব কথা বলা হচ্ছে। এ সময় জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রচেষ্টা ঐকমত্য কমিশনের সুপারিশে দেখা গেছে। কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। এটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram