ঢাকা
logo
প্রকাশিত : March 19, 2025

থানায় ঢুকে ‌‘মেজর রায়হান` পরিচয়ে হুমকি, যা জানা গেল

মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানায় ঢুকে ‌মেজর রায়হান' পরিচয় দিয়ে পুলিশকে হুমকি-ধমকি দেন এক ব্যক্তিকে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় খোঁজ নিয়ে থানাটির পুলিশ জানতে পারে এই ব্যক্তির পরিচয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে টংগিবাড়ী থানায় প্রবেশ করেন এই ব্যক্তি।

টংগিবাড়ী থানা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এই ব্যক্তির প্রকৃত নাম মোস্তফা কামাল। তিনি ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট মেজর। অবসর নিয়েছেন তিনি। মোস্তফা কামালের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর মহল্লায়।

ওসি বলেন, দুপুরে টংগিবাড়ী থানায় এসে নিজেকে সেনাবাহিনীর ‌‌‌মেজর রায়হান' পরিচয় দিয়ে এসআই রহিমকে একটি মামলার ব্যাপারে হুমকি দেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে তার কছে পরিচয়পত্র চাইলে তিনি গড়িমসি শুরু করেন। পরে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট ক্লার্ক। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

থানায় তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত একটি ক্যাপ জব্দ করা হয়, জানান ওসি।

বুধবার (১৯ মার্চ) তাকে আদালতে পাঠানোর কথা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram