ঢাকা
logo
প্রকাশিত : March 16, 2025

মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি লিখেছেন, মাগুরার শিশু …র পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।

তিনি আরও লিখেছেন, ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তা'য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন। আমিন।

এর আগে শনিবার শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে শিশুটির বাড়িতে যান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুটির রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, তিনি বলেন, আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এই নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে নানা ধরনের অসঙ্গতি ঘটছে। এই নোংরা অপসংস্কৃতি বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় নৈরাজ্য, অপসংস্কৃতির বিরুদ্ধে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram