ঢাকা
logo
প্রকাশিত : March 15, 2025

পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে জমায়েতে যোগ দিতে আসা কমিউনিটির একজন সদস্য নিহত হন।

বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছে, যা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে ক্যাম্প কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হলে দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে।

ক্যাম্প কর্মকর্তারা আরও জানিয়েছেন, আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের অবস্থাও স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন বলে ধারণা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram