ঢাকা
logo
প্রকাশিত : March 15, 2025

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, শনিবার দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন।

প্রসঙ্গত, ৪ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরে বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারের উখিয়ায় যান গুতেরেস।

সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে বিকালে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব।

তার এই সফরে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে রোহিঙ্গা পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা ছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতার বিষয়গুলো রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram