ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2025

কাল ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ নদ্দা স্টেশনের এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -এর আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ নদ্দা স্টেশনের এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নদ্দা ও এর আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এলাকাগুলো হলো বারিধারা ডিপ্লোমেটিক জোন এর রোড নং-১১,১২,১৩,১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর- পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত।

এ ছাড়াও, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram