ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2025

র‌্যাংগস মটরস ও আইশার আয়োজনে কাস্টমার অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রামের উদ্বোধন

দেশের পরিবহন শিল্পের উন্নয়ন এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে র্যাংগস মটরস লিমিটেড ও ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড আয়োজন করে “কাস্টমার অ্যাপ্রিসিয়েশন মিট”। অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি র্যাংগস মটরস লিমিটেড-থেকে আইশার "প্রোফর্মার সিজন ১০"এ মনোনীত হওয়া বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাংগস মটরস লিমিটেড -এর ম্যানেজিং ডিরেক্টর- সোহানা রউফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর-সরদার মোঃ খালেদ বিন হাসান, সিইও-আহমেদ শাহরিয়ার আনোয়ার এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড-এর ইন্টারন্যাশনাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-আমান অরোরা, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সেলস হেড-সন্দীপ শর্মা, কান্ট্রি ম্যানেজার-জয়েশ জোশী, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সার্ভিস ম্যানেজার-ভগবান সিং মেহরা এবং বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার-অনুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া ও সভাপতি মোঃ আবদুল বাতেন এবং বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি মোঃ সামিউল্লাহসহ বিভিন্ন পরিবহন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানগণ।

এ সময় সোহানা রউফ চৌধুরী বলেন, "বাংলাদেশের বাণিজ্যিক পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে র্যাংগস মটরস লিমিটেড সবসময় আন্তর্জাতিক মানের যানবাহন ও মান সম্মত বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।"

অনুষ্ঠানে র্যাংগস মটরস লিমিটেড -এর সিইও আহমেদ শাহরিয়ার আনোয়ার আনুষ্ঠানিকভাবে ল্যায়ালটি প্রোগ্রামের উদ্বোধন করেন, যা গ্রাহকদের অধিকতর বিক্রয়োত্তর এবং পরিপুরক সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের স্মারক উপহার প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

আইশার প্রতিনিধিগণ বাংলাদেশে উন্নত প্রযুক্তি এবং নির্ভরযোগ্য যানবাহন সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই কাস্টমার অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম এবং ল্যায়ালটি প্রোগ্রামের উদ্বোধন গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি, র্যাংগস মটরস লিমিটেড -এর পরিবহন খাতে নেতৃত্ব বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram