ঢাকা
logo
প্রকাশিত : February 3, 2025

ডিবি হারুন ‘সিন্ডিকেটের প্রধান’ আবু সাদেক গ্রেপ্তার

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন জুলফিকার আলী নামের ভুক্তভোগী ব্যবসায়ী।  

মামলার আসামিরা হলেন আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করেন। টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়ও দেওয়া হয়। পরবর্তীতে আরও দুইবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি মূলত আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণসহ অন্য আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram